রায়ের কাগজ অজুহাত দেখিয়ে সভাপতি হওয়ার চেষ্টা সাবলু চৌধুরী।

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:৫৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:৫৫:৩২ অপরাহ্ন
বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি

রংপুরে বদরগঞ্জে বকশিগঞ্জ কলেজে গর্ভনিং বডির সভাপতি পদে  জনাব শামসুজ্জামান গত ১৭/৮/২৫ জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন ক্রমে  অধিভুক্ত হয়।দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে তিনি কলেজে অবকাঠামো ও 
বিভিন্ন সংস্কারে উন্নয়নে  অবদান অপরিসীম ভূমিকা পালন করেন।জনাব শামসুজ্জামান সভাপতি দায়িত্ব নেওয়ার পর কলেজ শিক্ষক, কর্মচারীসহ  শিক্ষার্থীদের মাঝে নতুন করে প্রাণ ফিরে আসে  ।আকস্মিক গত সোমবার কলেজে  সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় পার্টি নেতা সাবলু চৌধুরী কলেজ ঢুকে সভাপতি চেয়ারে বসে পড়েন।এসময় তার সামনে ছিল বিভিন্ন পদের শিক্ষকগন।

জানতে চাইলে সাবুল চৌধুরী বলেন,আমি মহামান্য হাইকোর্ট রায়ে সভাপতি পদ ফিরে পেয়েছি। আমি এখন থেকে বকশিগঞ্জ কলেজে গর্ভনিং বডির সভাপতি। এসময় দুই সাংবাদিক সাবলু চৌধুরী কাছে সভাপতি হওয়ার রায়ের কাগজ দেখতে চাইলে তিনি সাংবাদিকদের  বলেন, রায়ের কেস নং নিয়ে আপনারা দেখেন।কিন্তু তিনি রায়ের কোন কপি সাংবাদিকদের হাতে দেননি।পরে সাংবাদিকরা পুনরায় রায়ের কাগজ চাইলে তিনি অন্য প্রসঙ্গে আলোচনায় চলে যান। 

নাম প্রকাশ না করার শর্তে বকশিগঞ্জ কলেজে দুই শিক্ষক বলেন,আমরা তো জানি জনাব  শামসুজ্জামান গত তিন মাস থেকে গর্ভনিং বডির সভাপতি হয়ে দায়িত্ব পালন করছেন।এখন শুনছি সাবলু চৌধুরী নাকি কোর্টের আদেশে সভাপতি হয়েছেন।কিন্তু তার কোন রায়ের কাগজ   আমরা দেখেনি।

এবিষয়ে বকশিগঞ্জ কলেজে গর্ভনিং বডির সভাপতি বদরগঞ্জ মহিলা কলেজর শিক্ষক জনাব শামসুজ্জামান বলেন,আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গর্ভনিং বোডের আদেশে চলতি বছরে ১৭ আগস্টে অত্র কলেজে সভাপতি হিসেবে মনোনীত হই। দুই বছর মেয়াদ থাকে কলেজ  গর্ভনিং বডির সভাপতি পদ।কিন্তু সাবলু চৌধুরী আকস্মিক এসে অনেকটা মব সৃষ্টি করে কলেজে ঢুকে  সভাপতি চেয়ারে বসার  পায়তারা করছেন।

বকশিগঞ্জ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোস্তম আলী বলেন, আমি এ পর্যন্ত আদালতের রায়ের কপি আমার প্রতিষ্ঠান ও ব্যক্তিগত  ইমেলে পাইনি। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এখনো শামসুজ্জামান এই কলেজের গভর্নিং বডি সভাপতি হিসেবে রয়েছেন।


সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]