তারিখঃ ০৩ ডিসেম্বর ২০২৫ইং গলাচিপায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১০:৪৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১০:৪৬:২০ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা’র গোলখালী ইউনিয়নের কিসমত হরিদেবপুর গ্রামে পানিতে ডুবে মো. তাওহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তাওহিদ স্থানীয় ফয়সাল ফকিরের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল তাওহিদ। পরিবারের সদস্যরা কিছুক্ষণ অসাবধান থাকায় সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘসময় শিশুটিকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাওহিদকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ করে সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছে পরিবারটি। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনদের ভাষ্যমতে, তাওহিদ ছিল অত্যন্ত চঞ্চল ও সবার আদরের শিশু।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]