খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুলাদী পৌরসভা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাত

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৬:৪০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৬:৪০:৩৯ অপরাহ্ন

মুলাদী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কমানায় কোর-আন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করে মুলাদী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন।


বুধবার বাদ আসর মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ন- আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন- আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক মশিউর রহমান মাসুদ, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক কামাল হোসেন অপু মোল্লা, সাইয়েদুর রহমান জীবন, আনিসুর রহমান আলাল, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, উপজেলা কৃষকদল সভাপতি আঃ সালাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ মুলাদী উপজেলা আহবায়ক জসিম উদ্দিন সিকদার, উপজেলা শ্রমীকদল সভাপতি আলী আজম, পৌরসভা শ্রমীকদল সম্পাদক মাসুদ খান রিকু, ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল আলম খান, মোশারফ হোসেন নান্নু মল্লিক, নাসির হাওলাদার, রুবেল সরদার, আনোয়ার হোসেন পিন্টু, মোরশেদ চৌকিদার, মোবারক হাওলাদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]