নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে হিজলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মবিরতি

আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:০৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:০৫:৩২ অপরাহ্ন
হিজলা প্রতিনিধিঃ

নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে হিজলা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এবং ডাব্লিউ ভি), পরিবার কল্যাণ সহকারী (এফ ডাব্লিউ এ) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফ পি আই) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহবানে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে হিজলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলাকালে মাঠ কর্মীরা জানান, আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের কর্মচারী পরিবার কল্যান সহকারী। আমরা ঘরে ঘরে গিয়ে মা, শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি, গর্ভবতী, জন্ম, মৃত্যু নিয়ে কাজ করি। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচী পালন করি কিন্তু দীর্ঘ ২৬ বছর যাবত আমাদের নিয়োগবিধি নিয়ে অধিদপ্তর অনেক আশ্বাস দিয়েও নিয়োগবিধি করে দেয়নি। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নিয়োগ বিধি না থাকার কারনে হতাশাগ্রস্থ।

নিয়োগবিধি আমাদের অধিকার, এই অধিকার থেকে আমরা এখনো বঞ্চিত রয়েছি। আমরা রাজস্ব খাতের কর্মচারী হয়েও আমাদের নিয়োগ বিধি নেই । আমরা সারা বাংলাদেশের মাঠ পর্যায়ের কর্মচারীবৃন্দ নিয়োগ বিধির গেজেট না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করে যাবো। তবে অতি দ্রুত আমাদের নিয়োগ বিধির গেজেট প্রকাশ করা হলে আমরা আবার কর্মস্থলে উপস্থিত হয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাবো। ,

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]