মতিহারে বিজিবির অভিযানে চারটি ভারতীয় মহিষ আটক

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৭:১৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৭:১৬:২৮ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তালাইমারী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারটি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। রবিবার (১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটায় দিকে মেহগুনি বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


বিজিবি জানায়, মতিহার থানার ডোগারঘাট এলাকায় চোরাচালান দমন অভিযান চালানোর উদ্দেশ্যে একটি আভিযানিক দল রাতের আঁধারে বাগানের ভেতরে ওঁৎ পেতে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর তারা দেখতে পায় কয়েকজন চোরাকারবারী চারটি ভারতীয় মহিষ নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। চোরাকারবারীরা বিজিবির দৃষ্টিসীমায় আসার পর তাদের আটক করতে ধাওয়া করা হলে তারা মহিষগুলো ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা মালিকবিহীন চারটি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]