ময়নসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক চোরাচালান পণ্য সহ চোরাকারবারি গ্রেফতার ২

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৩:৪৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৩:৪৯:১১ অপরাহ্ন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ ডিসেম্বর ২০২৫খ্রিঃ সকাল অনুমান ০৮:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরকালীবাড়ি এলাকার শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে থামিয়ে ধৃত চোরাকারবারি ১। মোঃ শরিফুল ইসলাম(২৬), জেলা-ময়মনসিংহ ও ২। মোঃ ইসমাইল মোল্লা(৩০),জেলা-শেরপুরদের আটক করে। তাদের নিকট পিকআপে রাখা মালামালের বিষয়ে জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলার একপর্যায়ে চোরাচালান পণ্য ভারতীয় কম্বল থাকার কথা স্বীকার করে।


উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত চোরাকারবারিদের হেফাজতে থাকা ৪৩(তেতাল্লিশ) পিচ ভারতীয় কম্বল, মিনি পিকআপ গাড়ি, ০২ টি মোবাইল এবং নগদ ৩,৫০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাচালান পণ্য ভারতীয় কম্বল এর আনুমানিক বাজার মূল্যে ২,১৫,০০০/-(দুই লক্ষ পনের হাজার) টাকা। জিজ্ঞাসাবাদে  ধৃত চোরাকারবারিরা দীর্ঘদিন যাবৎ শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে ভারতীয় কম্বল আনার কথা স্বীকার করে। 

 ময়মনসিংহ জেলার সদর থানায় ধৃত চোরাকারবারীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  আলামত সহ চোরাকারবারিদের হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]