খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৭:৩৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৭:৩৪:৪৪ অপরাহ্ন
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দোয়া মাহফিল করেছে উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শাহেদল ইউনিয়নের ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলমগীর এবং তাঁতীদল নেতা জুনায়েদ আকন্দ প্রমুখ।
এ সময়ে তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]