টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৫:৫২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৫:৫২:২৬ অপরাহ্ন




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি মোড় এলাকায় সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।


আজ রোববার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কাবিলা হোসেন (৪৩)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা চামুরিয়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে।


স্থানীয়রা জানান, সকালে কাবিলা হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে টেপিবাড়ি মোড় এলাকায় সবজি পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেছে।


পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ যাচাই করা হচ্ছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]