কটিয়াদীতে ধান কাটার মেশিনের নিচে পড়ে এক শিশুর মৃত্যু

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৪:১৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৪:১৩:৫৮ অপরাহ্ন

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৯ শে নভেম্বর শনিবার দুপুরে উপজেলার মসুয়া ইউনিয়নের চর আলগির দক্ষিণ পূর্ব পাড়া গ্রামে ধান কাটা মেশিন এর নিচে পড়ে সাজ্জাদ হোসেন সাজীব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু একই গ্রামের প্রবাসী মোঃ শাজাহানের ছেলে।


স্থানীয় লোকজন জানান, হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সময় নিহত সজীব মেশিনের পিছনে দাঁড়িয়ে ধান কাটা দেখছিল। চালক আবুল কাশেম হারভেস্টার মেশিনটি পিছনের দিকে নেওয়ার জন্য গিয়ার পরিবর্তন করলে অসাবধানতার কারণে শিশুটি নীচে পড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। তার মাথা ও পিঠে আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।


কটিয়াদীর মডেল থানার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান বলেন, ঘটনাটি অবগত হয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]