আগুনের লেলিহান শিখায় দগ্ধ কন্টেন্ট ক্রিয়েটর আল-আমিন, বারডেম হাসপাতালে চিকিৎসাধীন

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৩:২৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৩:২৫:৩৬ অপরাহ্ন


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় সৃজনশীল ও হাস্যরস মনোভাব কন্টেন্ট ক্রিয়েটর আল-আমিন কন্টেন্ট তৈরি করতে গিয়ে আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।


জানা গেছে, গত শুক্রবার সকালে উপজেলার তার নিজ গ্রাম দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে ও পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আগুন পোহাতে পোহাতে গোসল করার কন্টেন্ট তৈরি করার সময় আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হন তিনি। এই আগুনের শিখার অত্যাধিক তাপে তার শরীর দগ্ধ হয়ে যায়। এ সময় তিনি মাচা থেকে আগুনের শিখার ভিতর দিয়ে ঝাপ দিয়ে চৌবাচ্চার জলে পরায় প্রাণে রক্ষা হয়।


তার সহকারি সুবল চন্দ্র অধিকারী জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায়। এই আগুনের লেলিহান শিখায় তার শরীরের ৩৫-৪০ ভাগ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়। তিনি তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে চেষ্টা করছেন। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]