রাণীশংকৈলে ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব সড়ক দূর্ঘটনার নিহত

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৩:১৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৩:১৮:৩১ অপরাহ্ন
 
 
 
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মাহাবুব আলম দুলাল (৩৭) সড়ক দূর্ঘটনার নিহত হয়েছেন। অপরদিকে আরেক কর্মী খায়রুল ইসলাম আহত হন। নিহত মাহাবুব আলম পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খাইরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান খকদনপুর গ্রামের কলিউদ্দিনের ছেলে। 

 
সমাজ সেবা অফিস সুত্রে জানা গেছে, মৃত মাহাবুব আলম নেকমরদ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং খায়রুল ইসলাম সুপার ভাইজার পদে কর্মরত। 

 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেলে করে অফিসে আসার পথে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল কে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়লে নেকমরদ গামী একটি কাভার্ট ভ্যান পিকআপ মাহাবুবের উপর দিলে চলে যায়।খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলমকে মৃত ঘোষণা করেন এবং খায়রুল ইসলামকে  আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। 

 
খবর পেয়ে রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই আমাদের এক সহকর্মী নিহত হয়েছে এবং একজনকে দিনাজপুরে পাঠানো হয়েছে। এতে আমরা শোকাহত। 

 
ঘটনা সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেস মুঠোফোনে বলেন, ঘাতক পিকাআপ কে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি তবে ড্রাইভার পলাতক আইনি কাজ প্রক্রিয়াধীন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]