কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০২:৫৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০২:৫৫:৫০ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে রবিবার (৩০ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চিত্রা অংকন প্রতিযোগিতায় কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জয়তুন নাহার প্রথম, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণালী মন্ডল দ্বিতীয় ও একই বিদ্যালয়ের সৌমজিৎ সাহা তৃতীয় স্থান অধিকার করে।


 
এছাড়া কুইজ প্রতিযোগিতায় কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণালী মন্ডল প্রথম, একই বিদ্যালয়ের শিক্ষার্থী অর্জুন ভট্টাচার্য দ্বিতীয় ও যুগ্ন ভাবে তিন জন শিক্ষার্থী তৃতীয় স্থান অধিকার করে। এরা হলেন একই বিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা রোজা, দেবাশীষ সাহা ও তাসফিক তাসিন ওয়ালিদ। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]