সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ দুইপারের মানুষের বহু বছরের স্বপ্ন

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০২:১৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০২:১৩:০৭ অপরাহ্ন

সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট প্রতিনিধি :: ব্রিজের অভাবে প্রতিদিনই মানুষকে কষ্ট করতে হয়। যাতায়াত বলতে ভরসা মাত্র খেয়া নৌকা। বৃষ্টি-বর্ষায় ঘাটপারের অবস্থা এমন হয়ে যায় যে সুস্থ-স্বাভাবিক মানুষের পক্ষেও চলা দুঃসাধ্য। কচুরিপানার স্তুপের মাঝ দিয়ে, পিচ্ছিল মাটির ওপর ভর দিয়ে, ভাঙা ইট মাড়িয়ে, কখনো বাঁশের ডাঁই,কখনো গাছের গুঁড়ির ওপর পা ফেলে নৌকায় উঠতে হয়। প্রতিটি পদক্ষেপে থাকে দুর্ঘটনার ঝুঁকি-হোঁচট খেলে হাত-পা, এমনকি কোমর ভেঙে যাওয়াও অস্বাভাবিক নয়।
 
এই বাস্তবতা বদলে দেওয়ার জন্যই মানুষ বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে একটি ব্রিজের। ব্রিজটি এখানে শুধু একটি স্থাপনা নয়—মানুষের নিরাপত্তা, জীবনযাত্রা, অর্থনীতি, স্বপ্ন—সবকিছুর সেতুবন্ধন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]