রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট-এর তৃতীয় ধাপ: মাদক অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী মাদক কারবারীসহ গ্রেফতার ৭২

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:১২:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:১২:৪৭ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় কিস্তির অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারীর সহযোগী ও সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরকে গ্রেফতার করেছে পুলিশ।


অভিযানে মাদক, দেশি, বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের নলডাঙা ও সিংড়া এবং পাবনার ঈশ্বরদী এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ডিআইজি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। তিনি জানান, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন।


তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, অপারেশন ফার্স্ট লাইটের তিনটি ধাপ সম্পন্ন হলেও অভিযান এখনো শেষ নয়। জেলাগুলোর যেকোনো এলাকায়, বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা জোরদারে এ অভিযানই গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানান ডিআইজি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]