ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১১:৪৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১১:৪৪:৩৯ অপরাহ্ন
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম (২৭) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কের পাথাইলকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। এসময় ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ আবু তাহের এবং থানা পুলিশ সদস্য সহ বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান- উপজেলার পাথাইলকান্দি বাজারে দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে আশরাফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি এরকম অসুস্থ গরুর জবাইকৃত মাংস পুনরায় অন্য কোথাও বিক্রি করবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]