দৌলতপুরে দিনে-দুপুরে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১১:৩৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:৩১:৩৮ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন (৩২) নামের এক ব্যাক্তিকে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। 


শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত জনি হোসেন উপজেলার জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জনি হোসেন ও সোহান মাদক কারবারে জড়িত ছিলেন। সম্প্রতি টাকা নিয়ে দু'জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সোহানের লোকজন জনিকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার সময় সোহান আহত জনিকে হত্যার হুমকিও দিয়েছিল।


এ ঘটনায় প্রাণভয়ে জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করেন। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে ৫০/৬০ জন জনির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তারা। হামলাকারীরা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মহিষকুন্ডি মাঠপাড়ায় একজনকে হত্যা করা হয়েছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আমাদের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]