চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে আমীরে জামায়াতের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৭:৪৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৮:০৬:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 

‘‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’’ শীর্ষক চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন শনিবার (২৯ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সরকারের আমন্ত্রণে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম।


এছাড়াও সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]