কেন্দুয়ায় ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেধাবিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০২:৩১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০২:৩১:৩১ অপরাহ্ন
নেত্রকোণা প্রতিনিধিঃ

কেন্দুয়া উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন পরীক্ষা ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেধাবিত্তিক পরীক্ষা ২০২৫ শনিবার (২৯ নভেম্বর) রওশন ইজদানী একাডেমী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হওয়া এ পরীক্ষায় নয়টি প্রতিষ্ঠানের ৩৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো-ফিরোজা বাশার কিন্ডারগার্টেন, চাইল্ডকেয়ার একাডেমি, রোজ বার্ড কিন্ডারগার্টেন, মমতা আইডিয়াল একাডেমী, ইউনাইটেড কিন্ডারগার্টেন, মা আদর্শ কিন্ডারগার্টেন, আইডিয়াল কিন্ডারগার্টেন, আশার আলো কিন্ডারগার্টেন, মগরাইলে রৌদ্র কিন্ডারগার্টেন।

পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন । হল সুপারের দায়িত্ব পালন করেন রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। কেন্দ্র সচিব আইডিয়াল কিন্ডারগার্টেন বেখৈরহাটী এর পরিচালক মোঃ লুৎফর রহমান। পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন চাইল্ডকেয়ার একাডেমি, ভরাপাড়া,এর পরিচালক আশরাফুল হক টিপু।

বৃত্তি পরীক্ষার সভাপতি  ফিরোজা বাশার কিন্ডারগার্টেন,কবিচন্দ্রপুর এর পরিচালক মোঃ মনোয়ার হোসেন (রেনু) এবং সাধারন সম্পাদক মমতা আইডিয়াল একাডেমি, বিদ্যাবল্লব এর পরিচালক সোহেল আহমেদ রানা।

এসময় পরিদর্শক জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধিতে বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা, মনন ও যোগ্যতা যাচাই করার সুযোগ পায়। এতে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে বড় পরিসরে প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও মানসম্মত করতে বৃত্তি পরীক্ষার আয়োজন নিয়মিত এবং বৃহত্তর পরিসরে হওয়া প্রয়োজন। এতে মেধাবী শিক্ষার্থীরা প্রণোদনা পাবে এবং সার্বিকভাবে শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]