‎হোসেনপুরে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল ‎

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০২:১৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০২:১৪:৩৬ অপরাহ্ন
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মরহুম নেতাদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত বাদল মিয়া ও প্রয়াত সদস্য আঃ কাদির স্মরণে হোসেনপুর বাজার খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎স্মরণসভায় উপজেলার সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তারা মরহুম নেতাদের স্মৃতিচারণ করেন। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম মোফাজ্জল হোসেন। পরে সংগঠনটির পক্ষ থেকে মরহুম নেতাদ্বয়ের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়।
‎স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন:
‎সহ-সভাপতি: আলম মিয়া, স্বপন মিয়া;
‎সাধারণ সম্পাদক: মো. কামাল উদ্দিন;
‎সহ-সাধারণ সম্পাদক: কামাল উদ্দিন, আলফাজ মিয়া;
‎সাংগঠনিক সম্পাদক: আল-আমিন;
‎কোষাধ্যক্ষ: কাঞ্চন মিয়া;
‎সমাজ কল্যাণ সম্পাদক: আব্দুর রউফ;
‎দপ্তর সম্পাদক: রাজন মিয়া;
‎প্রচার সম্পাদক: কামরুল ইসলাম;
‎সদস্য: সুজন মিয়া, আব্দুল মোতালেব, দ্বীন ইসলাম ও সেলিমসহ কয়েকশ মানুষ।

মাহফুজ রাজা
স্টাফ রিপোর্টার

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]