ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে: আবু নাসের

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১২:১৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৬:৫৬:৩৫ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের দখলবাজি, ভোট ডাকাতির চেষ্টা করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আবু নাসের। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩ টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে  জামায়াত প্রার্থী এডভোকেট আবুল কালামের সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

ঘুমধুম জামায়াতের ইনচার্জ আব্দুর রহিমের সভাপতিত্বে  ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মোঃ আবু সাঈদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিককল্যাণ ফেডারেশের সিনিয়র সহ-সভাপতি ও জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বশরী।

প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের বলেন, ভোটকেন্দ্র দখল বা ভোট-হেরফেরের চেষ্টা হলে তারা এবং তাদের সমর্থকরা উপযুক্ত জবাব পাবে। ভবিষ্যতের নির্বাচন যদি হয়, তাহলে ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা ভোটে কারচুপি কেউ করলে ছাড় দেওয়া হবে না।

প্রধান মেহমান চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ও আগামী নাইক্ষ‍্যংছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাওলানা  রফিক বশরী বলেন, তারা কোনো শক্তি, ভয় বা ষড়যন্ত্রের সামনে দমবে না।  ভোট ও নির্বাচনের স্বাধীনতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে প্রস্তুত। একই সঙ্গে, তিনি সকল ইসলামী-মনের মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোটের অধিকার রক্ষায় এবং ন্যায্য নির্বাচনের পথে “ইসলামী শক্তি” ঐক্যবদ্ধ হওয়া উচিত।

এসময় বক্তারা বলেন, জামায়াত শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয় - রাজনৈতিক শক্তি রূপায়ণ, ভোট-স্বাধীনতা, এবং “কালো টাকা, muscle power”-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই প্রতিশ্রুতি দিচ্ছে। 

সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, ঘুমধুম ইউনিয়নের জামায়াতের সভাপতি সালাহউ দ্দিন, সেক্রেটারি মাহমুদুল হক, জামায়াত নেতা মাস্টার খাইরুল বশর, মাস্টার শাহাদত উল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ইউনুছ, ঘুমধুম মিডিয়া সেল’র সভাপতি আজিজুল হক রানা, রিদোয়ান, নাহিদসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল বৃন্দ।

সভায় সংসদীয় প্রার্থী এড. আবুল কালামের পক্ষে সমর্থন এবং সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় বান্দরবান ৩০০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এড আবুল কালামকে বিজয় কারর জন্য সকল ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]