মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৬:০৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৬:০৪:২৭ অপরাহ্ন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে সুবিদখালী কোর্ট মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে উপউস্থিত ছিলেন, পজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সদস্য মোবারক আলী মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মনির, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির হাওলাদার, মো. বাবুল মুন্সি, এবং কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি বলেন, আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সকলে দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

 এছাড়াও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা-ব্যাপী বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিল এবং বিভিন্ন মন্দির ও অন্যান্য উপাসনালয় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]