সাফওয়ান মনসুর,
যুক্তরাজ্য ও কানাডায় বাংলাদেশি কমিউনিটির সেবামুখী এক সুহৃদ ছিলেন মরহুম আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া। তাঁর পুরো জীবনজুড়ে ছিল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও নিঃস্বার্থ সহযোগিতার হাত। বিশেষ করে কানাডায় নতুন আসা বাংলাদেশি ইমিগ্র্যান্টদের সহায়তায় তিনি ছিলেন এক নির্ভরতার নাম। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, ধার্মিক ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন আদর্শবান মানুষ। সমাজের যে কোনো মানুষের সঙ্গে সহজেই আত্মিক সম্পর্ক তৈরি করতে পারতেন—ছিল তাঁর অন্তর্নিহিত অসাধারণ গুণ।
নীরবে-নিভৃতে মানুষের উপকার করা ছিল তাঁর স্বভাব। সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রাজনীতির ক্ষেত্রেও তিনি ছিলেন আজীবন সক্রিয়। প্রবাসের নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে তাঁর ছিল নানামুখী উদ্যোগ। বিশেষ করে বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে বাংলাভাষার প্রতি যে মমত্ববোধ সৃষ্টি করেছেন—তা কমিউনিটিতে সত্যিই প্রশংসার দাবিদার