বুড়িচংয়ে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১২:১২:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১২:১২:৪৫ পূর্বাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে ১টি বসতঘর,  ১টি  রান্না ঘর , ২টি খাট, ১টি
 ফ্রিজ, স্বর্ন, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার  (২৭ নম্বেবর) রাত  আনুমানিক সাড়ে ৭টায়   সদর পৌরসভার আরাগ আনন্দপুর পশ্চিম পাড়া নওয়াব মিয়ার ছেলে সফিকুল ইসলাম এর ঘরে  এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম।

বদিউল জানান, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর ১টি, রান্না ঘর ১টি, ফ্রিজ ১টি ,খাট ২ টি সহ 
আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ ৪-৫ লাখ হতে পারে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বুড়িচং ফায়ার সার্ভিসের ১টি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে  ১টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বসতঘর, রান্না ঘর, ফ্রিজ, খাট সহ আসবাবপত্র  পুড়ে গেছে । ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা। উদ্ধার করেন ১৫  লক্ষ  টাকার মালামাল।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছির মুন্সি, ইউপি মেম্বার এনামুল হক মাসুম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]