​হবিগঞ্জ মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১২:০১:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১২:০১:৫৫ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। একই সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।


এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]