হবিগঞ্জ শাহজিবাজারে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৯:৫৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:৪৬:২২ অপরাহ্ন


হবিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন শাহজিবাজার ও নোয়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে বিকল হয়ে পড়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে রওনা দেয়ার পর শাহজিবাজার অতিক্রম করে কিছুদূর যাওয়ার পরেই ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে করে ট্রেনটি ওই এলাকায় আটকা পড়ে যায়।


রেলওয়ে সূত্র জানায়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সিলেট থেকে বিকল্প ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


এ ঘটনায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই ট্রেন থেকে নেমে হেঁটে কিংবা অন্য যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।


রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সিলেট রুটে অন্য ট্রেনগুলোর যাত্রাও বন্ধ রাখা হয়েছে।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]