বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রশিবিরের দোয়া ও মোনাজাত

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০১:০৩:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০১:০৩:০০ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখা।
আজ বুধবার দুপুর ২টার দিকে  উপজেলা জামায়াত কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখা সভাপতিমোঃ লিমনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী ২ বাউফল সংসদীয় আসনের জামায়াত-সমর্থিত এমপি প্রার্থী  ড.শফিকুল ইসলাম মাসুদ।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন 
ছাত্র শিবিরের সাবেক আইন ও দাওয়া সম্পাদক এ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, , বাউফল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, বাউফল ছালেহয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল গনি, আতিকুর রহমান নজরুল সহ উপজেলা জামায়াত ও ইসলামি  ছাত্র শিবিরে অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]