কুড়িগ্রামের উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:২০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:২০:২৮ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, খামারী আব্দুল আখের ও নারী উদ্যোক্তা শারমীন আক্তার প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৯ টি স্টল স্থান পায়।#

হাফিজুর রহমান সেলিম

কুড়িগ্রাম

তাং- ২৬-১১-২০২৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]