কাউখালীতে ভাসমান বেডে সবজি চাষের উপকরণ বিতরণ

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৬:৫৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৬:৫৮:৪৬ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের লক্ষ্যে জলাশয় সবজি ও মসলা চাষ প্রকল্পের আওতায় উপজেলা ৮ জন কৃষকদের মাঝে কচুরিপানা দিয়ে তৈরি ভাসমান বেড়ে সবজি চাষ প্রদর্শনের উপকরণ বিতরণ করা হয়।

এই প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে বেড তৈরীর মালামাল ও বিভিন্ন ধরনের সবজি , বীজ, জৈব সার, জৈব বালাইনাশক, ফেরোমোন ফাঁদ, গার্ডেন নেট দেওয়া হয়। এসমস্ত উপকরণ কৃষকদের হাতে তুলে দেন, কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিলন কুমার, উপসহকারী কৃষি অফিসার স্বপন কুমার, পবিত্র কুমার, মাইনুল হুদা রোমান, সাখাওয়াত হোসেন তুহিন, ফাহিম হোসেন। 

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,২৬/১১/২০২৫।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]