রাজশাহী মহানগরীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১২:০৯:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১২:১১:৪৯ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহী মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর অপরাধ পরিস্থিতি বিশদভাবে বিশ্লেষণ করা হয়। অক্টোবর মাসের বিভিন্ন অপরাধ পরিসংখ্যান উপস্থাপন ও তা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। বিশেষ করে ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক ও চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ দমন, চাঁদাবাজি ও অবৈধ দখলবিরোধী চলমান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন পুলিশ কমিশনার। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নেও গুরুত্বারোপ করা হয়।

সভায় অক্টোবর ২০২৫ পর্যন্ত কর্মমূল্যায়ন উপস্থাপন করা হয় এবং শ্রেষ্ঠ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এসময় বোয়ালিয়া মডেল থানার এসআই মো. শরিফুল ইসলাম, সার্জেন্ট মো. তোফায়েল আহমেদ এবং রাজপাড়া থানার এএসআই মো. আব্দুল মোতালেবকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে আরও ১৩ পুলিশ সদস্যকে অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]