ময়মনসিংহ -৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:৪৫:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:৪৫:৩৩ পূর্বাহ্ন
উগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন ও আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। 

সোমবার বিকালে  উপজেলার মাওহা  ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ভুটিয়ারকোনা বাজারে এই কর্মসূচি আয়োজন করা হয়। 

বক্তরা বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই গৌরীপুরে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এই অঞ্চলের মানুষ বিএনপির প্রার্থী হিসাবে হিরণ ভাইকে দেখতে চায়। যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে এলাকার মানুষ খুব বেশি চিনেন না। তাই মনোনয়ন পরিবর্তন,  হিরণ সহ ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও হিরণকে ধানের শীষে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা  বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম আজাদ, মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম শাহীন, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, সাবেক ইউপি সদস্য নূরুল হক,  মাওহা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বায়েজিদ হোসেন প্রমুখ।
ওবায়দুর রহমান

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]