মধুপুরে ৫৪ বছরে সব দল দেখা শেষ, এবার দাঁড়িপাল্লা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে এক বিশাল মিছিল

আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১০:২৮:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১০:২৮:৫৪ পূর্বাহ্ন
জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারে এক বিশাল মিছিল আয়োজন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ৫৪ বছরে সব দল দেখা শেষ, এবার দাঁড়িপাল্লা বাংলাদেশ এই জোরালো স্লোগানকে সামনে রেখে পিরোজপুর বাজার থেকে কুড়াগাছা বাজার পর্যন্ত শান্তিপূর্ণ এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে সভাপতিত্ব করেন ৪নং কুড়াগাছা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা হুমায়ুন কবির।
প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক রিজোয়ানুল্লাহ খান রিদুয়ান।
এ ছাড়া উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বায়তুল মাল সম্পাদক মোকাদ্দেছ আলী, কুড়াগাছা ইউনিয়নে সাধারণ সম্পাদক জামায়াতে ইসলামী ডাঃ মোস্তাফা আহমেদ।  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভিন্ন বয়সের শত শত মানুষ জড়ো হয় এবং  পিরোজপুর বাজার থেকে শুরু হওয়া মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়াগাছা বাজারে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন, নতুন ধারার নেতৃত্ব এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তারা এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন।
সমাবেশে বক্তারা ন্যায়, সততা ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন,
আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ লোকের নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার দাবি জানাচ্ছে  জনগণের মাঝে । এ সময় কিছু অংশগ্রহণকারী আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোন্তাজ আলীর প্রতি সমর্থন জানিয়ে মতামত প্রকাশ করেন, যা আয়োজকদের বক্তব্য হিসেবেই উপস্থাপন করা হয়। শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]