বোয়ালখালীতে;ধানের নমুনা ও মাঠ পরিদর্শন কৃষি কর্মকর্তা

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০১:৫৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০১:৫৮:১৯ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে চলতি মৌসুমে আগাম জাতের ব্রি-ধান ১০৩ ও ৮৭ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।

সম্প্রতি উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যেগে বোয়ালখালী ৫নং  সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওযার্ডের খিতাপচর এলাকার কৃষক মঞ্জুর ও পূর্ব আমুচিয়া এলাকার কৃষক বাবর এর জমিতে এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।

এ সময় বৃত্তাকার পদ্ধতিতে ২০ বর্গমিটার আয়তনের ধান কেটে ময়েসচার মিটারের মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করে হেক্টর প্রতি ফলন নির্ণয় করা হয়। শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্বে ) কল্পনা রহমান।

তিনি বলেন, নমুনা শস্য কর্তনে কৃষকদের জমি থেকে উচ্চ ফলন দেখা যায়। বোয়ালখালীতে চলতি আমন মৌসুমে ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ১৫ টি এবং পার্টনার প্রকল্পের আওতায় ২ টি প্রদর্শনি দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ধানের ভাল ফলন হয়েছে। শুরু থেকে কৃষকদের প্রণোদনার সার, বীজ দেয়া সহ মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ। এখন ৮০% পেকে গেলে ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেন এ কর্মকর্তা।

এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, গৌতম চৌধুরী, লক্ষণ কুমার কারন, কৃষক এস এম বাবর, মঞ্জুর মোর্শেদসহ কৃষকেরা উপস্থিত ছিলেন।Vv

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]