বোয়ালখালীতে সরিষার জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৭:৪৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৭:৪৭:৩৬ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে আগাম সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। আমন ধান কাটার সাথে সাথে এই কাজ শুরু করেছেন , যাতে শীতের আগেই সরিষা বপন করা যায়।

গতকাল  উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ,চরনদ্বীপ  সারোয়াতলী, আমুচিয়া ও করলডেঙ্গা  এলাকায় ঘুরে দেখা গেছে, একদিকে চলছে আমন ধান কাটার ধুম, অন্যদিকে সরিষা চাষের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন এলাকার একাধিক কৃষক।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এই মাসে (নভেম্বর) মধ্যে সরিষার বীজ বপন করা গেলে ভালো ফলন পাওয়া যায় এবং পরে বোরো চাষেরও সময় মেলে। তাই আগাম সরিষা চাষের জন্যে কৃষকরা এখন জমি প্রস্তুত, আগাছা পরিষ্কার, কেউ জমি চাষ দিচ্ছেন, কেউবা আগাম জাতের সরিষা বপন করছেন। ‎ ‎

খরনদ্বীপের  কৃষক মো খোরশেদ  বলেন, জমিতে ৫/৬ বার চাষ ও মই দিয়ে বীজ বপনের জন্য উপযুক্ত করতে হবে। এখন আগাম জাতের সরিষা বপন করলে ডিসেম্বরের শেষের দিকে ফুল আসবে, জানুয়ারিতে ফসল তোলা যাবে।
 করলডেঙ্গার কৃষক মো সরওয়ার ৫০ শতক জমিতে সরিয়া চাষের জন্য জমি তৈরি করছেন । তিনি বলেন,কৃষকরা সরকারি প্রণোদনার উপর নির্ভর করে সরিষা চাষের পরিমাণ বাড়াতে আগ্রহী। সরকারি প্রণোদনা পেলে আগামীতে সরিষার আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।সময় এবং খরচ কম হওয়ায় গত বছর যারা সরিষা চাষ করেছেন, তারা ভালো লাভবান হয়েছেন। আবাদ বাড়লে সরিষার তেল সয়াবিন তেলের তুলনায় কম দামে কিনতে পারবেন। এছাড়া সরিষা থেকে পাওয়া খৈল গরু ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা যাবে। এতে লাভের সম্ভাবনা আরও বাড়বে।

 বোয়ালখালী ‎কৃষি অফিস সূত্রে জানাযায়, বোয়ালখালীতে ১৪৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে ৫ হেক্টর। এর মধ্যে ১৫০ জন কৃষক পাবে সরিষার প্রণোদনা। পৌরসভা ও বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে প্রায় ২০ টির মতো প্রদর্শনী দেওয়া হবে বলে জানান উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে।

তিনি বলেন, উন্নত জাতের বারি সরিষা- ১৪, বারি- ১৭, বারি-১৮ ও বীণা সরিষা ২০ এর চাষ করবেন কৃষকেরা।
গত বারের তুলনায় এবার চাষের পরিমাণ আর ও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ, আবহাওয়া অনুকূলে থাকায় অনেক কৃষক সরিষা চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি ।

অতিরিক্ত দায়িত্বরত‎ বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান বলেন, বোয়ালখালীর পূর্বাঅঞ্চলের মাটি, শাকসবজি ও তেল, বীজ ফসলের জন্য বেশ উপযোগী। উন্নত জাতের সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে পরামর্শ প্রদান করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । এতে উৎপাদন যেমন বাড়বে তেমনি তেলের চাহিদা পূরণে স্থানীয়ভাবে অবদান রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]