‎হোসেনপুরে সালাম সমর্থকদের মোটরসাইকেল শো-ডাউন ‎

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:১৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:১৬:১৪ অপরাহ্ন
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:


‎কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল শো-ডাউন করেছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামের সমর্থকরা। এতে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
‎
‎রবিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে হোসেনপুর নতুন বাজারে অবস্থিত আব্দুস সালাম কার্যালয় থেকে শো-ডাউনটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক হয়ে হোসেনপুর-টু-কিশোরগঞ্জ সড়কের চরপুমদি ব্রিজ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
‎
‎এতে অংশ নেন—
‎ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের আহ্বায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক,জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির, প্রতিষ্ঠাতা আহ্বায়ক,তারুণ্যের শক্তি কেন্দ্রীয় কাউন্সিলের মোঃ শওকত আজিজ;কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহদী হাসান সাব্বিন;
‎হোসেনপুর পৌর যুবদলের আহ্বায়ক শরীফ আহমেদ,
‎হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান,ফয়সাল প্রমুখ।
‎
‎শো-ডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শওকত আজিজ বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাহেব বলেছেন, কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে সারাদেশের ন্যায় সংগঠিত হয়ে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে—তার পক্ষেই কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।



মাহফুজ রাজা

স্টাফ রিপোর্টার

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]