ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আদালত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাসির রায় দেয়ায় ময়মনসিংহের ভালুকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের দিক নির্দেশনায় মঙ্গলবার বিকেলে ভালুকা পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তারের নেতৃত্বে একটি মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে ফাসি কার্যকর করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি চায়না আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আক্তার, তাসলিমা আক্তার, রানু আক্তার, দপ্তর সম্পাদক সানজিদা আফরোজ, প্রচার সম্পাদক শাহনাজ আক্তার সহ অন্যান্যরা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তৃণমূল পর্যায়ে পৌছে দিতে লিফলেট বিতরণ করা হয়।V