কসবায় বিএনপি দু শতাধিক নেতার জামায়াতে যোগদান

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০২:২৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০২:২৯:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কসবা উপজেলার নির্বাহী সদস্য, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, মজু মেম্বারের নেতৃত্বে বিভিন্ন দল থেকে দু শতাধিক জামায়াতে যোগদান করেছেন। আজ বিকাল ৪টায় কসবা উপজেলা বিনাউটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে তারা যোগদান করেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এব্বং আব্দুল হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বি-বাড়ীয়া: ৪ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা নায়েবে আমির শিবলী নোমানি, সেক্রেটারী গোলাম সারবক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, সাবেক সেক্রেটারি আল আমিন সরকার, সাবেক শিবির নেতা আমীর হোসাইন, ইমরান হোসাইন, মাওলানা আব্দুল হালিম, মনির হোসেন প্রমুখ। আতাউর রহমান সরকার নতুন যোগদানকৃত নেতা -নেতা -কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের মানুষ জামায়াতের নেতৃত্বে জোটকে সমর্থন করবে। এদেশের জনগণ কোন দূর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে ভোট দিবেনা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]