ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০২:২১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০২:২১:০৫ অপরাহ্ন
মো. হারুন-্ফউর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দির্ঘ পাঁচ বছর পর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতি পদের স্থগীতাদেশ প্রত্যাহার করে, তাকে সভাপতির পদে পুনঃবহাল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম। এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে পুনঃবহাল হওয়ায় আনন্দের বন্যা বইছে সাধারন নেতা-কর্মি ও সমর্থকদের মাঝে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি উপজেলা বিএনপির বটবৃক্ষ, তিনি স্বপদে বহাল হওয়ায় এ অঞ্চলের নেতা-কর্মিরা ছায় পেয়েছে। ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি হাজি আবুল বাশার বলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপি অধ্যক্ষ খুরশিদ আলম মতির হাতে তৈরী, আজ তাকে স্বপদে বহাল করায় নেতা-কর্মিরা নতুন করে প্রাণফিরে পেয়েছে। একই কথা বলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল প্রমুখ। এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে বহাল হওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাকিউর রহমান চঞ্চলসহ একাধিক সাবেক ছাত্রনেতারা বলেন এতোদিন ফুলবাড়ী উপজেলার বিএনপির নেতা-কর্মিদের মাথায় ছাদ ছিলনা, এখন বটবৃক্ষ নেতাকে ফিরে পেয়ে নেতা-কর্মিদের মাঝে প্রাণ ফিরে পেয়েছে। উল্লেখ্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি ১৯৭৯ সালে ছাত্রদলের একজন কর্মি হিসেবে রাজনীতি শুরু করেন। এরপর তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির দুইবার সাধারন সম্পাদক ও তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করেন। ২০২০ সালের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলমকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ২০২১ সা‌লের ৭ অক্টোবর ব‌হিষ্কারাদেশ প্রত্যাহার ক‌রে স্বপ‌দে বহাল করা হয়। কিন্তু তিন দি‌নের মাথায় সভাপতি পদ স্থগিত ক‌রে তাঁকে সাধারণ সদস্যপদ দেওয়া হয়। ২০২২ সা‌লের ন‌ভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখা‌নে তিনি জেলা বিএনপির উপদেষ্টা ম‌নোনীতহন। এর দির্ঘ সময়পর তাকে আবারো সভাপতি পদে পুনঃবহাল করা হলো। মো. হারুন-উর-রশীদ ফুলবাড়ী,দিনাজপুর

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]