বোয়ালখালীতে কসকবাজারগামী ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক আহত

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে বোয়ালখালীতে মো. জয়নাল আবেদীন (২১) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বোয়ালখালী পৌরসভার বাহির সিগন্যাল ঠাণ্ডা মিয়া চৌকিদার বাড়ি ঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জয়নাল পটিয়া উপজেলার মালিয়ারা ইউনিয়নের মালেক ডিলারের বাড়ির মৃত মো.আবু ছৈয়দের ছেলে। সে ট্রেনের ছাদে করে পটিয়ায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী ট্রেনের ছাদে ৩ যুবক হাতাহাতি করছিলো। এ সময় তারা তিনজনই নিচে পড়ে যায়। এর মধ্যে জয়নাল আবেদীন গুরুতর আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]