কয়রায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:০৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:০৯:০৯ অপরাহ্ন
খুলনার কয়রাতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল  ও  চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  ক্যাম্পে গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও  চোখের প্রাথমিক চিকিৎসা  দেওয়া হয়।
শনিবার (১৫ই নভেম্বর ) সকাল থেকে সারাদিন ব্যাপি  কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের অন্তাবুনিয়া বাজার  বালুর মাঠে নবজাগরণ যুব সংঘের আয়োজনে উক্ত ক্যাম্পে মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ।


উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা থানার সাব ইন্সপেক্টর মোঃ রাজেত প্রমুখ। এ মেডিকেল ক্যাম্পে চক্ষু, ডায়াবেটিস, রক্ত গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেন  সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ১৫ জনের একটি চিকিৎসক দল।  উপজেলার প্রায়  ২ হাজারের অধিক  মানুষ এখানে চিকিৎসা সেবা গ্রহণ করে।
V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]