বরিশাল-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে গৌরনদীতে সাংবাদিক সম্মেলন

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৩:৩০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৩:৩০:৩৮ অপরাহ্ন


বরিশার-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গৌরনদীর টরকী বন্দরের বার্থী ভবনে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও  উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীন বিএনপি নেতা আলহাজ¦ আবুল হোসেন মিয়া শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন। 

বিভিন্ন জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত স্থাণীয় সাংবাদিকদের ানয়ে সংবাদ সম্মেলণ রিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আবুল হোসেন মিয়া।  লিখিত বক্তব্যে তিনি বলেন, গত চার দশক যাবত আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি’র সাথেই থাকবো। বরিশাল-১ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণকে ধানের  শীষের পক্ষে কাজ করার জন্য আমি আহবান জানাচ্ছি। আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি। 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন, হারুন হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার, টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ বিএনপি নেতা অলিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী কালাম, সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]