কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে ভারেল্লায় বিশাল হোন্ডা শোডাউন ও র‌্যালি

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৩:১৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৩:১৯:১১ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
 
কুমিল্লা-৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী  হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের সমর্থনে ধানের শীষে ভোট চেয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলার ভারেল্লা উত্তর, দক্ষিণ,  ময়নামতি, মোকাম ইউনিয়ন  বিএনপি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজন কংশনগর  বাজার থেকে এক বিশাল হোন্ডা শো ডাউন ও র‍্যালি বের করা হয়। ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির খানের নেতৃত্বে এবং ভারেল্লা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানের সহযোগিতায় বিশাল  হোন্ডা শো ডাউন ও র‍্যালি টি ভারেল্লা ও দক্ষিণ ইউনিয়ন, মোকাম ও ময়নামতি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রদক্ষিণ করে। এসময় হাজী মোঃ জসিম উদ্দিনের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান সকল শ্রেণী পেশার লোকজনকে।

হোন্ডা শো ডাউন ও র‍্যালি তে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক জিলান হোসেন ভূইয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নজির আহমেদ, ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোছলেম উদ্দিন, বর্তমান কমিটির যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার, সদস্য সচিব আবু মুছা, নুরে আলম মাষ্টার, বৃহত্তর ভারেল্লা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ, ভারেল্লা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক সাব্বির আহমেদ, সদস্য সচিব সাঈদুল হক চৌধুরী প্রমূখ। এসময় ভারেল্লা উত্তর , দক্ষিণ, মোকাম ও ময়নামতি ইউনিয়নের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]