কুষ্টিয়ায় জামায়াতসহ ৮ সমমনা জোট'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১২:১৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১২:১৩:৫৭ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের নেতা-কর্মীরা। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলের দিকে কুষ্টিয়া শহরে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি চৌড়হাস মোড় থেকে শুরু হয়ে কুষ্টিয়া মজমপুর গেট হয়ে পৌরসভার সামনে যেয়ে শেষ এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে ৮ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহন করেন। 


এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর  কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ আহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, জামায়াত মনোনীত কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি প্রার্থী আফজাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান, 

এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা তৌহিদুল ইসলাম ও ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 



মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ৮ দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালন করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর আমীর এনামুল হক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]