কেন্দুয়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি তমজিদ ভূইয়ার জানাজা সম্পন্ন

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১১:৩৪:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১১:৩৪:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ ভূইয়ার জানাজা শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে কালিয়ান মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

দীর্ঘদিন ধরে গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা তমজিদ ভূইয়ার মৃত্যুতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন সামাজিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য, জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ একজন নেতা। তাঁর মৃত্যুতে এলাকায় অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা। পরিবার থেকেও সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।



মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]