বানারীপাডায় পৌর শহরে দিনদুপুরে দুঃসাহসিক চুরি

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৯:৫০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:৫০:১৯ অপরাহ্ন
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি;


বরিশালের বানারীপাড়ায়  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোঃশাহজাহান খলিফার বাসায় এ  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র, নগদ  টাকা, নিয়ে গেছে। বানারীপাড়া পৌরসভার বায়তুল মোকাররম  জামে মসজিদ  সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড়ের মোঃ শাহজাহান খলিফা ঢাকায় চাকরিরত। তার স্ত্রী মেয়ে ও নাতি নিয়ে বাড়িতে বসত  বিল্ডিংএ বসবাস করেন। বৃহস্পতিবার  (১৩ নভেম্বর ) দুপুর ২ টার দিকে 
 তারা চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন।

  তালাবদ্ধ  বিল্ডিং এর পিছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা বাসায় ডুকে  চুরির ঘটনা ঘটায়। শাহজাহান খলিফার স্ত্রী সেলিনা বেগম -মেয়ে শাকিলা ও নাতি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে 
বিল্ডিংএ প্রবেশ করে দেখতে পায় ষ্টীলের আলমারির তালা ভাঙা কাপড়চোপড় ছড়ানে-ছিটানো। স্বর্ন টাকা ও মূল্যবান মালপত্র নেই।  ধারনা করা হচ্ছে প্রায় ৬-৮ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ বিকাল ৪ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ  করে। পুলিশ এবং স্থানীয়দের ধারনা স্থানীয় কিশোর গ্যাং ও চোর চক্রের অন্যত সদস্য  মোঃ রবিন(১৬)এ চুরির ঘটনা ঘটাতে পারে। ওই দিন বিকালে চুরি হওয়া বাসার অদূরে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে সন্দেহভাজন


রবিনের বাড়িতে  পুলিশ  অভিযান চালায় কিন্তুু তাকে আটক করা সম্ভব হয়নি। এদিকে  পৌর শহরে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে। 
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ১৪-১১-২০২৫ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]