মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ
(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে মধ্যরাতে মোটরসাইকেল শোডাউন করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একদল সদস্য। এ ঘটনার পর স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে ‘দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ’ নামে একটি ফেসবুক পেজ থেকে শোডাউনের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দলীয় স্লোগানের পাশাপাশি “ইউনুস হটাও, দেশ বাঁচাও” এবং “শাটডাউন সফল হোক” স্লোগান দিতে শোনা যায়। তবে ভিডিওতে কারো মুখ স্পষ্ট দেখা না যাওয়ায় কোথায়, কখন এবং কারা এই শোডাউনে অংশ নিয়েছিল—তা নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত কমপক্ষে তিন ইউপি চেয়ারম্যান এখনও প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে দুইজন সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাদের নামে কোনো মামলা নেই এবং তারা পুলিশের নজরদারির বাইরে রয়েছেন। আরেক চেয়ারম্যান গ্রেফতার হলেও বর্তমানে জামিনে আছেন। অভিযোগ রয়েছে, এদের কেউ কেউ এসব মিছিল-মিটিংয়ে নিয়মিত অর্থায়নও করছেন।
এ ছাড়া দেবীগঞ্জ থানায় একাধিক মামলা থাকলেও রাজনৈতিক নির্দেশনা ছাড়া কাউকে গ্রেফতার করা হয় না বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, “গতকাল পৌর ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে বিজয় চত্বর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। এর আগেও আমরা বহুবার পুলিশকে জানিয়েছি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।”
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “আমরা এখনো ভিডিওর স্থান চিহ্নিত করতে পারিনি। আমাদের সোর্স ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা করছে।”
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির পর নতুন করে ১৬ ও ১৭ নভেম্বর সারা দেশে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ছাত্রলীগ। পাশাপাশি ১৪ ও ১৫ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচিও দেয় সংগঠনটি।V