ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৯:২৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:২৩:৫৮ অপরাহ্ন
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি

জুলাই সনদের ভিত্তিতে গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার ও বিচার চলাকালীন সময় তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার ১৪ নভেম্বর বাদে আসর ফেনী জহিরিয়া মসজিদের সামনে ৫ দফা দাবি আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া'র সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায়  সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা মীর আহমেদ মিরু, জেলা জয়েন্ট সেক্রেটারি কে এম বেলাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, জেলা দায়িত্বশীল আব্দুল মান্নান, আব্দুল হালিম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক , জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আলী আহমদ ফোরকান সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল গন।

সমাবেশ শেষে ফেনী জহিরিয়া মসজিদ প্রাঙ্গন থেকে ৫ দফা দাবি আদায়ে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
৫ দফা দাবি মেনে গণভোট না দিলে লাগাতার কঠোর আন্দোলনের ঘোষনা দেন বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]