বিচার দাবি ও অবৈধ লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৭:১৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৭:১৬:২৭ অপরাহ্ন
আব্দুল্লাহ আল নোমান 
ময়মনসিংহ ( ঈশ্বরগঞ্জ উপজেলা ) প্রতিনিধি:


জুলাই গনঅভ্যুত্থানে  ছাত্র আন্দোলনে সংঘটিত গনহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া   শেখ হাসিনার বিচার দাবি ও
   কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অনলাইন ঘোষিত     ফ্যাসিবাদী শক্তির অবৈধ লকডাউনের  নামে নাশকতা, অপতৎপরতার বিরুদ্ধে উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী  সংগঠন উদ্যোগে  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫ টার 
ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে এ   মিছিলটি বের হয়। 
পরে মিছিল টি  ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সহ  ঈশ্বরগঞ্জ পৌর এলাকার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল   শেষ হয়। 

উক্ত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে   উপস্থিত ছিলেন-ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক শাহজাহান জয়পুরী, 
ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব
মো. নয়ন মিয়া,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফয়সাল, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম রাজু,
ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক,ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক 
আবু সাইদ,ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মিছিল পরবর্তী  সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত  নেতৃবৃন্দগন তারা তাদের   বক্তিতায়  বলেন,  দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা, যে কোন ধরনের নাশকতা ঠেকাতে এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দিতে হবে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতাকর্মীরা মাঠে থাকবে।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]