ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জোহর নামাজের পর রাজাপুরের নৈকাঠি বাজার এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মরহুম নাসিম উদ্দিন আকনের রাজনৈতিক জীবন, ত্যাগ ও দলের প্রতি তাঁর অবদান স্মরণ করে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “নাসিম আকনের মতো নিবেদিতপ্রাণ নেতা হয়তো আর পাওয়া যাবে না। তিনি রাজাপুর–কাঁঠালিয়ার বিএনপিকে সুসংগঠিত করতে আজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সত্যিকারের জননেতাকে হারিয়েছি। যখন শাহজাহান ওমর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন, তখন দলের কঠিন সময়ে নাসিম আকন দলের হাল ধরেছিলেন। তিনি শুধু সংগঠক নন, ছিলেন মানুষের হৃদয়ের মানুষ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার শিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান ফরাজি, যুবদল নেতা দুলাল গাজি, কাজি হাবিবুর রহমান, খলিলুর রহমান ও মনিরুজ্জামান লাভলুসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, “নাসিম আকনের ত্যাগ, আদর্শ ও সংগঠনের প্রতি নিষ্ঠা রাজাপুর বিএনপির ইতিহাসে অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে।” দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আবদুল হালিম।