পাতায় কুয়াশার মেঘ

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:১৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:১৫:১৭ অপরাহ্ন
পাতায় কুয়াশার মেঘ 
তাছলিমা আক্তার মুক্তা
 
বুলবুলিটা গাছের ডালে 
খুঁজছে পাকা জাম , 
বুঝতে পেয়ে বললাম ডেকে
থামরে পাখি থাম  , 
 
নয়তো এখন জামের ঋতু 
জলপাই গাছে দেখ , 
ঝোপের ভেতর পাকা জলপাই 
পাতায় কুয়াশার মেঘ । 
 
জানিস পাখি হেমন্তকালে
সোনালী ধানের শীষে , 
কুয়াশার চাদর জড়িয়ে থাকে 
হিরের মতো মিশে  । 
 
খাবি পাখি হেমন্তকালের 
বিন্নি ধানের পায়েস ? 
জামের প্রয়োজন হবেনা 
এতেই হবে আয়েশ । 
 
রাগ করিসনে ওরে পাখি  
দাওয়াত দিলাম তোরে , 
পায়েসের দাওয়াত চলবে 
পুরো হেমন্ত জুড়ে ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]