সলঙ্গায় ফুলজোড় নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১২:০২:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১২:০২:০৩ পূর্বাহ্ন
মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ফুলজোড় নদী থেকে খতিব নামের এক যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করছে সলঙ্গা থানা পুলিশ। উদ্ধারকৃত মরদেহ সলঙ্গা থানার চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ খতিব (৫০)এর বলে জানান তাঁর পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল লতিফ (খতিব) দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুল লতিফ খতিবকে হাত-পা বেঁধে হত্যা করে ফুলজোড় নদীতে ফেলে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]